চোরকে টুপি পরিয়ে ইফতার করালেন চবি শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:২৭ পিএম


চোরকে টুপি পরিয়ে ইফতার করালেন চবি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

চুরি করতে গিয়ে ধরার খাওয়ার পর ওই চোরকে টুপি পরিয়ে ইফতারি করিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শুধু তাই নয় চোরের অনুরোধে ইফতারির মুড়িতে মেশানো হয় জিলাপিও।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রমজান মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি হলে চুরি করতে গিয়েছিল এক যুবক। কিন্তু মুহূর্তেই সে ধরা পড়ে ছাত্রদের হাতে। এরপর কেউ তাকে কোনো আঘাত না দিয়ে তার মাথায় পরানো হয় নামাজের টুপি। তাকে দিয়ে করানো হয় কোরআন তেলাওয়াত। শর্ত দেওয়া হয়, নির্ভুল কোরআন তেলাওয়াত করতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে। চুরি করতে যাওয়ার কথা স্বীকারও করে যুবক চোরটি। এর একপর্যায়ে ইফতারের সময় হলে তাকে নিয়েই ইফতারের আয়োজন করেন ছাত্ররা। ইফতারিতে কী পছন্দ-এমন প্রশ্নের জবাবে জিলাপির কথা বললে চোরের জন্য জিলাপিও কিনে আনা হয়। তার পছন্দমতো ছাত্ররা মুড়ির সঙ্গে জিলাপি মিশিয়ে খাওয়ানো হয় তাকে।

বিজ্ঞাপন

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছাত্ররা চোরকে উদ্দেশ্য করে জানান, আমরা কখনোই ইফতারির সময় মুড়িতে জিলাপি মিশাই নাই। তুমি জিলাপি চাইছ বলে তোমার জন্য আমরা মুড়িতে জিলাপি মিশাইতেছি।

এ ছাড়া ইফতারির সময় চোরকে তার অনুভূতির কথা জিজ্ঞেস করে ছাত্ররা। এ সময় তিনি জানান, এমন ঘটনা অন্য কোথাও হলে ভয়ংকর কিছু ঘটতে পারত। কিন্তু এখানে না মেরে আমাকে ভালো হওয়ার পথ দেখাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তবে ইফতারির পর ওই চোরকে সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়।

এদিকে এ খবর পেয়ে সেখানে যান ওই যুবকের মা। তিনি গণমাধ্যমকে জানান, ছেলেটি মাদকাসক্ত। মাত্র তিন দিন আগে মাদকের মামলায় হাজতবাস শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছে। পরে তার মায়ের অনুরোধে ছেলেটিকে ক্ষমা করে দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission